২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিডিআর--বিএএফ গুলিবিনিময়

সাতক্ষীরা সীমান্তে শুক্রবার ভোরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গুলি বিনিময় হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 10:07 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বিডিআর জানায়, কোন উসকানি ছাড়াই ১৯১ বিএসএফ ব্যাটালিয়নের পাকির ডাঙ্গা ক্যাম্প থেকে বাংলাদেশ ভূখণ্ড লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি ছোঁড়া হয়। বিডিআরের গাজিপুর ক্যাম্পের সদস্যরাও পাল্টা জবাব দেয়।

এ গুলিবিনিময়ে কেউ হতাহত না হলেও সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।

বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের মেজর কামরুল হাসান গুলিবিনিময়ের সত্যতা স্বীকার করেছেন।