আনহ আখতার অবসরে গেছেন
সাবেক বিদ্যুৎ সচিব ও বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আ ন হ আখতার হোসেন স্বেচ্ছায় অবসর গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেছেন।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তাঁর আবেদন বোর্ড গ্রহন করেছে।
পানি সম্পদ সচিব সৈয়দ মুহাম্মদ জুবায়ের শুক্রবার রাতে নফহবংি২৪.পড়স কে জানান, স্বেচ্ছায় অবসর চেয়ে তিনি আবেদন করেছেন। তবে তা গৃহীত হয়েছে কিনা তিনি জানেন না।
জোট সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির কোটায় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। প্রথমে তদানীন্তন সরকার তাকে চুক্তিভিত্তিতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং পরে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়। তিনি ওইসব নিয়োগ লাভের পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড থেকে লিয়েনে ছুটি নেন।
ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার তার নিয়োগ বাতিল করে তাঁকে আগের পদে ফেরত পাঠান।
