২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুর্ঘটনায় জ্বালানি উপদেষ্টার গাড়ি বহরের ৪ পুলিশ আহত

জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরীর গাড়ি বহরের পুলিশ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চার পুলিশ কনস্টেবল আহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা--সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 09:07 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দুর্ঘটনায় তপন চৌধুরীর কোন ক্ষতি হয়নি। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী শুক্রবার হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস কূপ পরিদর্শনে আসছিলেন। আউশকান্দিতে তার বহরের পুলিশ ভ্যানের সঙ্গে  সিলেট থেকে ঢাকামুখী একটি ট্রাকের (ময়মনসিংহ ঢ-০২-০০৭৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ কনস্টেবল হুমায়ূন আহমেদ, সামসুল হক, শাহ আলম ও আশরাফ উদ্দিন আহত হন।

হবিগঞ্জের পুলিশ সুপার এমএ মান্নান জানান, জ্বালানি উপদেষ্টা অক্ষত আছেন।  ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।