২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্র উদ্ধার, গৃহবধূ গ্রেপ্তার

সদর উপজেলার একটি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার ও এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ঈদগাঁও পুলিশ ফাঁড়ি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টায় উপজেলার পোকখালী ইউনিয়নের ইছাখালী গ্রামে সৌদি প্রবাসী নুরুল আলমের বাড়িতে গভীর রাতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে অবৈধ একটি দেশী লম্বা বন্দুক ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

ওই ঘটনায় বাড়ির গৃহকত্রী রেনুয়ারা বেগম রেনুকে (৩২) গ্রেপ্তার করা হয়।

পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আশরাফ জানান, ওই মহিলার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।