২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্টালের কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা

সরকার ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের, বিশেষ করে সঞ্চিত অর্থ তুলে নেওয়ার ওপর ছয় মাসের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে।এ নিষেধাজ্ঞার কারণে গ্রাহকরা মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন। তবে নতুন গ্রাহকদের জন্য টাকা তোলার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 12:03 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

‘সমস্যাগ্র¯’’ ব্যাংকটি নতুন গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নিতে পারবে। বৈদেশিক বানিজ্য ও রেমিটেন্সের মতো অন্যান্য ব্যাংকিং কার্যক্রম এই সময় যথারীতি চলবে।

অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মজিদ বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে টেলিফোনে জানিয়েছেন, “গ্রাহকদের স্বার্থের সার্বিক নিরাপত্তা বিবেচনা করেই আমরা এই অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছি।” এর পেছনে বাংলাদেশ ব্যাংকের আপিল আবেদন এবং ব্যাংক কোম্পানি আইনের উল্লেখ করেছেন তিনি। সেইসঙ্গে জানিয়েছেন ব্যাংকটির পুনঃসংস্কারের জন্য একটি কর্মসূচীও হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

১৯৯১ সালে প্রণীত ব্যাংক -কোম্পানি আইন মেনেই আদেশটি দিয়েছে অর্থ মন্ত্রনালয়।

বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে ৫৯৬ কোটি টাকা আত্মসাতের এক বিশাল কেলেঙ্কারি উদঘাটনের পরপরই চরম আর্থিক দুর্দশায় পড়ে ওরিয়েন্টাল ব্যাংক। ২০০৬ সালের ১৯ জুন বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টালের ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার পরপরই ধরা পড়ে এই জালিয়াতি। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয় ওরিয়েন্টালকে দুর্দশা থেকে উদ্ধারের। আগস্টের শুরুতে বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টালের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয় সিএম কয়েস সামীকে। একইসঙ্গে পরিচালনা পর্ষদও ভেঙ্গে দেওয়া হয়।

এই মুহূর্তে ওরিয়েন্টাল ব্যাংকের গ্রাহক সংখ্যা ১ লাখ ৬০ হাজার , যাদের মধ্যে ১ লাখ ৪০ হাজার জনের সঞ্চয় মাথাপিছু ১ লাখ টাকার কম।

২০০৬ সালের ১৯ জুন দাখিল করা একটি খসড়া নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী ওরিয়েন্টালের খেলাপী ঋণের পরিমান ১৩২ কোটি ৯০ লাখ টাকা, মুলধন ঘাটতি ১৮৭ কোটি ৬০ লাখ টাকা, জমা ২৩৮ কোটি ২০ লাখ টাকা এবং বিনিয়োগ ১৮১ কোটি ১০ লাখ টাকা। আর প্রভিশন শর্টফল প্রায় ১৪০ কোটি টাকা।

দেশজুড়ে ব্যাংকটির ৩০টি শাখা রয়েছে যাতে কর্মরত আছেন প্রায় ৬০০ জন।