চাপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২ কিশোরকে অপরহরণ করছে বিএসএফ
জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর সীমান্ত এলাকা থেকে বৃহষ্পতিবার বিএসএফ দুই বাংলাদেশী কিশোরকে অপহরণ করে নিয়ে গেছে।
এরা হলো, জমিনপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (১২) ও শুকুর মিয়ার ছেলে আবুল কাসেম (১৩)।
চাঁপাইনবাবগঞ্জে বিডিআর--৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখতার হোসেন জানান, জমিনপুর সীমান্তের ১৭৯ নং মেইন পিলারের কাছে ভারতের মালদহ জেলার চুরিঅনন্তপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ওই দুই কিশোরকে ধরে ভারতে নিয়ে যায়।
তিনি জানান, দুই কিশোরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসফের কাছে চিঠি দেওয়া হয়েছে।
