২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁও থানার ওসিকে তাৎক্ষণিক বদলি

রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেমকে বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে বান্দরবান জেলায় বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 11:24 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে ওরিয়েন্টাল ব্যাংকের টাকা আত্মসাৎ সংক্রান্ত মামলা না নেওয়ার কারণে শাস্তি হিসেবে তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার আদেশ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।

এর আগে সকালে তেজগাঁও থানায় বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  বলেন, “আমার বদলির ক্ষেত্রে অভিযোগের ঘটনাটি সত্য নয়।”

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র, সহকারি মহাপরিদর্শক মতিউর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “একজন অতিরিক্ত মহাপরিদর্শকের স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে ন্যূনতম সময়ের ব্যবধানে তাকে বদলি করা হয়।”

আবুল কাশেম গত বছর ৩০ নভেম্বর তেজগাঁও থানায় যোগ দেন। এক মাস ২৬ দিনের মাথায় তিনি বদলি হলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন।