২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে খুনের দায়ে ৫ জনের যাবজ্জীবন

জয়পুরহাটের সদর উপজেলার বালিয়াতর গ্রামের আছির হত্যা মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতের বিচারক নরেন্দ্র চন্দ্র দাস এ রায় ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়পুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 09:09 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দণ্ডপ্রাপ্তরা হলো সদর উপজেলার বালিয়াতর গ্রামের আজগর আলীর পুত্র বজলুর রশিদ ওরফে হামিদ, দড়িপাড়া গ্রামের মৃত ইনছের আলীর পুত্র আব্দুস সামাদ, চাঁদপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র ইস্কেন্দার আলী, ভানাই কুশলিয়া গ্রামের সিরাজ ঘুটুর পুত্র মোখলেছ ও বিষ্ণুপুর গ্রামের আবু তালেব হোসেনের পুত্র আনোয়ার হোসেন। এদের মধ্যে মোখলেছ ও আনোয়ার হোসেন পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, ২০০০ সালের ৩ মার্চ সন্ধ্যায় আসামীরা বালিয়াতর গ্রামের কায়মুদ্দিনের পুত্র আছির উদ্দিনকে হত্যা করে ইছুয়া বড় কালি মন্দিরের পাশে লাশ ফেলে রেখে যায়। ওই দিনই আছির উদ্দিনের ছোট ভাই নাছির উদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০০ সালের ২৪ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি হেনা কবীর এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম রব্বানী ও শাহিনুর রহমান।