গ্রামীণ ফোনের মালিকানা নিয়ে ইউনূসের সুর নরম
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস গ্রামীণ ফোন এর মালিকানার ব্যাপারে তাঁর সুর নরম করেছেন। এখন তিনি স্বীকার করছেন, গ্রামীণ ফোনের স্বত্ব নিয়ে টেলিনর এর সঙ্গে করা তাদের চুক্তিতে ‘ত্র“টি’ ছিল।
সম্প্রতি সাপ্তাহিক ২০০০ কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, “চুক্তি অনুযায়ী যথেষ্ট আইনগত বাধ্যবাধকতা না থাকায় আমরা তাদের (টেলিনর) আটকাতে পারছি না।”
একথা বললেও তাঁর আশা, এক ধরনের সমঝোতার মাধ্যমে গ্রামীণ ফোনের ৬৫ শতাংশ শেয়ারের মালিকানা পাওয়া সম্ভব। আগেও তিনি দাবি করেছিলেন, চুক্তি মোতাবেক টেলিনরের কাছে ৬৫ শতাংশ শেয়ার পাওনা তাদের।
এর আগে ইউনূস ফরচুন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে টেলিনরকে চুক্তি ভঙ্গের দায়ে অভিযুক্ত করেন।
টেলিনরের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাকসাস ফরচুনকে বলেন, “আমরা কখনোই প্রতিষ্ঠানটি থেকে আমাদের শেয়ার ছেড়ে দেওয়ার প্রতিশ্র“তি দেইনি।”
ইউনূস ২৯ ডিসেম্বর ২০০৬ এ তার আইজীবীদের উদ্ধৃতি দিয়ে সাপ্তাহিক ২০০০ কে বলেন, “তারা (টেলিনর) আইনগতভাবে আমাদের কাছে শেয়ার হস্তান্তর করতে বাধ্য না।”
তবে তিনি বলেন, “আইনগতভাবে তারা (টেলিনর) বাধ্য না হলেও তাদের সঙ্গে আমাদের একটা ‘জেন্টেলমেনস এগ্রিমেন্ট’ ছিল। যদি নরওয়ে সরকার ‘জেন্টেলমেনস এগ্রিমেন্ট’ কে সম্মান করে তাহলে আমরা গ্রামীণ ফোনের বেশিরভাগ মালিকানা পেতে পারি।”
তবে নরওয়ের আর্ন্তজাতিক উন্নয়ন মন্ত্রী এরিক সোলহেইম বলে দিয়েছেন, এ ব্যাপারে তার সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
২০০৬ এ অসলোতে নোবেল পুরষ্কার প্রদান অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের তিনি বলেন, “টেলিনর একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং মুহম্মদ ইউনূস একজন ব্যাবসায়ী। গ্রামীণ ফোনের মালিকানা বিষয়ক জটিলতা তাদেরকেই সমাধান করতে হবে।”
গ্রামীণ ফোন নিয়ে নোবেল শান্তি পুরষ্কার জয়ী ইউনূস এবং টেলিনরের বিরোধ নিয়ে নরওয়ের গণমাধ্যমের প্রতিক্রিয়া ছিল শীতল। নরওয়ের কিছু রাজনীতিবিদের উদ্ধৃতি দিয়ে নরওয়ের ১৩৭ বছরের পুরানো জাতীয় দৈনিক ‘আফটেনপোস্টেন’ জানায় বিষয়টি “বিব্রতকর”।
অসলোতে নির্ধারিত একমাত্র সংবাদ সম্মেলনটিও সে সময় বাতিল করেন ইউনূস। শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন বাতিল সম্পর্কে তাঁর সঙ্গীরা তখন কিছু জানাননি।
এর আগে বেশ উচ্চকন্ঠে ইউনূস টেলিনরের সঙ্গে ‘চুক্তি’ ছিল দাবি করলেও সাপ্তাহিক ২০০০ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি ‘সমঝোতা’ এবং ‘জেন্টেলমেন্টস এগ্রিমেন্ট’ শব্দগুলো ব্যবহার করেন।
ইউনূস আরও বলেন, “গ্রামীণ টেলিকমের সঙ্গে গ্রামীণ ব্যাংকের কোন সম্পর্ক নেই।”
এর অর্থ দাঁড়াচ্ছে , গ্রামীণ ব্যাকের গ্রাহকরা গ্রামীণ ফোনের ৩৮ শতাংশ মালিকানার অংশীদার নন।
ফলে গ্রামীণ টেলিকম যদি টেলিনরের কাছ থেকে গ্রামীণ ফোনের অধিকাংশ স্বত্ব লাভ করে তাহলে গ্রামীণ ব্যাকের ঋণ গ্রাহকরা কীভাবে লাভবান হবে সে বিষয়টি পরিষ্কার নয়।
নফহবংি২৪.পড়স এ বিষয়ে মুহম্মদ ইউনূসের বক্তব্যের জন্য দুই সপ্তাহ অপেক্ষা করলেও শেষ পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাঁর ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর নফহবংি২৪.পড়স --কে বলেন, “এ ব্যাপারটি নিয়ে তিনি (ইউনূস) গণমাধ্যমের সঙ্গে আর কথা বলতে চান না।”
