প্রতিপক্ষের আঘাতে পাবনায় চরমপন্থি নিহত
পাবনার সাঁিথয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল লাল পতাকা) এর আঞ্চলিক নেতা আবদুল্লাহ (২৫) বৃহস্পতিবার নিহত হয়েছেন।
প্রতিপক্ষ গ্র“প পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) আবদুল্লাহকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে।
সকালে সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রাম থেকে নায়েব আলীর ছেলে আবদুল্লাহর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পাবনার পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ আলম জানান, প্রতিপক্ষ দলের ১০/১২ জন রাত ৩ টার দিকে নাড়িয়াগদাই গ্রামে আবদুল্লাহর উপর প্রথমে বোমা হামলা চালায় এবং পরে তাকে গুলি করে হত্যা করে।
বৃহস্পতিবার সকালে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের পক্ষে জনৈক ব্যক্তি নিজেকে রোহিত রায় পরিচয় দিয়ে মোবাইল টেলিফোনে সাংবাদিকদের কাছে এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।
