২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

পৃথক দুটি অভিযান চালিয়ে র্যাব বুধবার সন্ধ্যায় বিপুল পরিমাণ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) সরঞ্জাম আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 11:19 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব--৭ এর একটি দল নগরীর নতুন রেলস্টেশনে অবস্থিত নজির সালেহ কমপ্লেক্সের ছয় তলায় এবং নালা পাড়ার একটি আবাসিক বাসায় এই অভিযান চালায়।

এ সময় র্যাব সালেহ কমপ্লেক্সের ছয় তলার একটি কক্ষে বসানো কল সেন্টার থেকে ৭১টি মোবাইল সেট ও চারটি রিসিভার মেশিন ও নালা পাড়ার একটি বাসার ফ্ল্যাট থেকে ২২ টি সেটসহ বেশ কিছু অবৈধ যন্ত্রপাতি আটক করে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।

ভিওআইপি সরঞ্জাম উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী ফ্লাইট লেফটেনেন্ট মোহাম্মদ মিজানুর রহমান খান জানায়, আটক করা এসব সরঞ্জামের দাম প্রায় ৪০ লাখ টাকা।

এর আগে গত সোমবার সন্ধ্যায় নগরীর নাছিরাবাদ এলাকার একটি বাসার অপর একটি কল সেন্টার থেকে র্যাব বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে।