রাজশাহীতে ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজশাহী জেলা যুবলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আসাদ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের রাজনীতিবীদদের সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বুধবার রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালত সেটি আমলে নিয়ে রাজপাড়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগে বাদী বলেন, গত ১৮ জানুয়ারি ঢাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে বার্তা সংস্থা এএফপির কাছে এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন বলে মন্তব্য করেন। এখানে আদর্শের কোনো ব্যাপার নেই বলেও তিনি দাবি করেন। বাদী অভিযোগ করেন, ড. ইউনূসের এই বক্তব্য ঢালাওভাবে দেশের সব রাজনীতিবিদদের জন্য অপমানজনক এবং মানহানিকর। মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১ ফেব্র“য়ারি।
