২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণে বিদ্যুৎ খরায় ভুগছে মানুষ

শীতের সময়ও ভয়াবহ খরায় ভুগছেন খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিণ--পশ্চিমাঞ্চলীয় ২১ টি জেলার বাসিন্দারা। নিত্যদিনের বিদ্যুৎ সংকটে তাদের জীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। বৃহত্তর ফরিদপুরও এর ব্যতিক্রম নয়। গ্রীষ্মে এ সংকট ভয়াবহ আকার নেবে-- এমনই আভাস দিয়েছে বিদ্যুৎ সংশ্লিষ্ট সূত্রগুলো।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

পিডিবি সূত্র জানায়, প্রতিদিন প্রয়োজনীয় ৪০০ থেকে ৪৫০ মেগাওয়াট বিদ্যুতের পরিবর্তে পাওয়া যাচ্ছে ১০০ থেকে ১৫০ মেগাওয়াট। বিভিন্ন সমস্যায় এ অঞ্চলের নয়টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কমপক্ষে সাতটি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা লো শেডিং হচ্ছে। আর এর কুফল পড়েছে কৃষি এবং শিল্পক্ষেত্রেও।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের উপ ব্যবস্থাপক প্রকৌশলী লক্ষ্মী নারায়ণ ভূঁইয়া বলেন, পশ্চিমাঞ্চলে গ্যাসভিত্তিক প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাসের চাপ কমে যাওয়ায় দেশব্যাপী বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে।

পিডিবি সূত্র জানায়, খুলনা ও বরিশাল অঞ্চলের গোয়ালপাড়া ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রয়েছে গত ছয় মাস ধরে। এ ছাড়া খুলনার দুটি বার্জ মাউন্টেড ভাসমান বিদ্যুৎ কেন্দ্রের তলা থেকে বালি অপসারণের জন্য বন্ধ রাখা হয়েছে গত ১৪ জানুয়ারি থেকে। ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তিনটি ইউনিটের মধ্যে দুটি এবং বরিশালের ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি গ্যাস টারবাইন স্টেশন নানা কারণে বন্ধ রয়েছে।

অভিযোগ আছে যে, বিভিন্ন খাতে বিদ্যুৎ ব্যবহারে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। অথচ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন পর্যাপ্ত হারে বাড়েনি। বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়মিত যতœ এবং ওভারহোলিং করা হয়নি। নতুন বিদ্যুৎ কেন্দ্রও স্থাপিত হয়নি।

তাছাড়া ক্ষমতার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন এবং পানির লবণাক্ততা বৃদ্ধি খুলনা অঞ্চলের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের কিছু যন্ত্রপাতির কর্মক্ষমতা উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে।

পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ডতচউঈখ) এর সুপারিন্টেডেন্ট প্রকৌশলী জানান, বিদ্যুৎ সরবরাহ হ্রাস পাওয়ায় এ অঞ্চলে ইতোমধ্যেই প্রয়োজনীয় বিদ্যুতের এক তৃতীয়াংশ ঘাটতি দেখা দিয়েছে।