২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল মধুসূদনের জন্মদিন আজ

অমিত্রাক্ষর ছন্দে কাব্যরচনায় বাংলার প্রথম কবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৩ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে বৃহস্পতিবার।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

১৮২৪ সালের এইদিনে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের কপোতাক্ষ নদের তীরে  জন্ম নেন মধুকবি মাইকেল। অমর কাব্য মেঘনাদ বধের স্রষ্টা মধুসূদন ১৮৭৩ সালে মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মারা যান।

জন্মদিন উপলক্ষ্যে সাগরদাঁড়িতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সাতদিনব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। আজ বিকেল তিনটায় এ মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবিএম আব্দুল হক চৌধুরী।