যে কোন মূল্যে গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বলে তত্ত্বাবধায়ক সরকারের ওপর যথেষ্ট ভরসা করছে যুক্তরাষ্ট্র সরকার। বুধবার দেশটির রাষ্ট্রদুত প্যাট্রিসিয়া বিউটেনিস পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন। বিউটেনিস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন “যে কোনো মূল্যে” অনুষ্ঠানে মনযোগ দেওয়া।
সীমাহীন দূর্নীতি সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে বড় বাধা--এ কথার ওপর জোর দিয়ে তিনি বলেন, দূর্নীতি দমন ব্যবস্থা গড়ে তুলতে গত সরকারকে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র সরকার। কালো টাকার ব্যবহার নির্মূলে শুধু রাজনীতিই কলুষমুক্ত হবে না, এর সুদূরপ্রসারী প্রভাবও রয়েছে জানিয়ে তিনি বলেন, “অন্যত্রও টের পাওয়া যাবে এর সুফল।”
তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার কর্মসূচিকে একইসঙ্গে “বৈধ ও উচ্চকাক্সক্ষী” অভিহিত করে তিনি বাংলাদেশের সমস্যা দূর করার জন্য দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া উদ্যোগকে তিনি “দারুণ প্রাথমিক সুচনা” বলে উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের গৌরবময় ঐতিহ্যের অধিকারী এবং “এই ধারাবাহিকতা ব্যাহত বা ক্ষতিগ্রস্ত হোক তা কেউ চায় না।”
নির্বাচনের সময়সীমার ব্যাপারটি এ দেশের অভ্যন্তরীন বিষয় উল্লেখ করে তিনি এ সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি।
বিউটেনিস বুধবার কৃষি উপদেষ্টা সি এস করিমের সঙ্গেও সাক্ষাৎ করেন। উপদেষ্টার কৃষি মন্ত্রণালয়ের দপ্তরে সাক্ষাৎ শেষে বিউটেনিস সাংবাদিকদের বলেন, উপদেষ্টাদের কাছে আমাদের একটিই বার্তাÑÑযত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা। যত দ্রুত গণতান্ত্রিক সরকার ফিরে আসবে ততই ভাল। তবে নির্বাচন সময়সাপেক্ষ ব্যাপার। কিছু সংষ্কারের বিষয় রয়েছে।
