২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ফের ভেজাল সারের কারখানা, গ্রেপ্তার ২

সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জিরানী এলাকায় মঙ্গলবার রাতে সেনাবাহিনী এক অভিযান চালিয়ে ভেজাল সার তৈরির আরও একটি কারখানার সন্ধান পেয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 05:31 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কারখানার দুই কর্মচারিকে। এ সময় ১২টি মেশিন ও ২৫০ ব্যাগ সার তৈরির উপকরণ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গঠবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজারে শিমুলিয়া রোডের হারুন সোয়েটার ফ্যাক্টরির পাশে অভিযান পরিচালনা করে। এ সময় সেনা সদস্যরা একটি ভেজাল সার তৈরির কারখানার সন্ধান পায়। এ সময় চাঁন মিয়া (২৮) ও টুলু মিয়া (২৪) নামের দুই কর্মচারিকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে সেনা সদস্যরা কারখানা থেকে ১২টি মেশিন ও ২৫০ ব্যাগ সার তৈরির উপকরণ জব্দ করে আশুলিয়া থানা হস্তান্তর করে।

এ ব্যাপারে মেজর রেজাউর রহমান জানান, কারখানাটির মালিক বাশার আলম সিদ্দিকÍ বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।