২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হত্যায় দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

সাতক্ষীরায় এক স্কুল ছাত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 11:24 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আজাহারুল শেখ। সে তালা উপজেলার মাহমুদপুর গ্রামের এনছার শেখের পুত্র ।

মঙ্গলবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রানু বিলকিস বানু  জনাকীর্ণ আদালতে ওই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, আজাহারুল শেখ ২০০৩ সালের ২৩ আগস্ট রাতে তালা উপজেলার চর গ্রামের মফিজউদ্দীন সরদারের কন্যা ফাতিমা খাতুন (১৪) কে অপহরণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ফাতিমার বাবা মফিজ উদ্দীন বাদী হয়ে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ তদন্ত শেষে মামলার চার্জশিট দাখিল করা হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা করে বিচারক আসামিকে দোষীসাব্যস্ত করে করেন।