২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে টেলিফোনের অবৈধ যন্ত্রপাতি উদ্ধারের পর বিটিটিবির আয় বেড়েছে দৈনিক দুই কোটি টাকা

টেলিফোনে দেশের বাইরে কথা বলার জন্য অবৈধ নেটওয়ার্ক বসানোর অভিযোগে র‌্যাব সদস্যরা সোমবার রাতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের যন্ত্রপাতিসহ সাত জনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এর আগে পৃথক তিনটি অভিযানে র‌্যাব সদস্যরা প্রায় ৮৩ কোটি টাকার ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) যন্ত্রপাতিসহ ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিটিটিবি বলেছে, এইসব অবৈধ এক্সচেঞ্জ আবিস্কারের ফলে বিটিটিবির দৈনিক আয় বেড়েছে প্রায় দুই কোটি টাকা।

র‌্যাব-২ জানায়, সোমবার রাত ৮টার দিকে পুরানো পল্টনের ‘স্যামসাং’ ভবনের ১০ তলায় অবস্থিত ‘রংধনু গ্র“প’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে।

এ সময় তারা দুটি কুইন্টাম, ২৮ টি কম্পিউটার সিপিউ, ২৩ টি মনিটর,  ইউপিএস ৬টি, আইপিএস ১২টি, এন্টেনাসহ টেলুলার ৪২টি, চ্যানেল মাস্টার এন্টেন্া ১টি, এন্টেনায় ব্যবহৃত অডিইউ ১টি, সিসকো ২টি, স্যাটেলাইট মডেম ১টি, টেনর এএক্স ও ডিএক্স সিরিজ দুইটি, সেলফোন টেলুলার ৭টি ও বিভিন্ন মোবাইল অপারেটরের ২২৮টি সিমকার্ড উদ্ধার করে। ১০ তলার ওই ফ্লাট থেকে তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল বলে র‌্যাব জানায়।

রংধনু গ্র“প থেকে গ্রেপ্তারকৃতরা হচ্ছে মাইনুল ইসলাম খান (৩৭), মো. আব্দুল কুদ্দুস (৩৫), মোশারফ হোসেন (২৮), সোহাগ সিকদার (২১)। এদেরকে পল্টন থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, কুয়েত প্রবাসী মাইনুল ইসলাম খান দীর্ঘদিন ধরে এই অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব আত্মসাত করে আসছে। এছাড়া কুয়েত থেকে বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি এনে সে অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। এ ব্যপারে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।   

্এদিকে চট্টগামের নূরবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে ভিওআইপি কল ট্রান্সফারের সরঞ্জামসহ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো মো. সাঈদ, মো. আজম ও এনামুল হক। এনামুল হক এই চক্রের প্রধান বলে র‌্যাব জানায়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৪০টি মোবাইল সিমযুক্ত ভিওআইপি সেট, এন্টিনা ও কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

এর আগে র‌্যাব সদস্যরা রাজধানীর শান্তিনগরে চিত্রন্য়াক হেলাল খানের ব্যবসা-প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ কোটি টাকার ভিওআইপি যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এর ঘটনার দুদিন পরে মিরপুর-১ ও মিরপুর-১০ এবং মৌচাক এলাকায় একই দিনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৩ কোটি টাকার ভিওআইপি যন্ত্রপাতিসহ আরো ৮ জন গ্রেপ্তার করা হয়।

অন্য একটি অভিযানে টুইনটাওয়ারের ১৯ তলায় একটি এপার্টমেন্ট থেকে প্রায় ১০ কোটি টাকা মুল্যের প্রচুর ভিওআইপি সরঞ্জামসহ একটি মিনি একচেঞ্জ উদ্ঘাটন করা হয়। এ ঘটনায় র‌্যাব গ্রেপ্তার করে দুই প্রকৌশলীকে।

বিদেশ থেকে আসা ফোন কল অবৈধ উপায়ে দেশীয় নেটওয়ার্কে স্থাপন ( কল টার্মিনেশন ও অরিজিনেশন) প্রসঙ্গে র‌্যাব গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক খন্দকার আল মঈন নফহবংি২৪.পড়স কে জানান, এ পর্যন্ত উদ্ধার করা যন্ত্রপাতির সবগুলোই অত্যাধুনিক। 

বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এর প্রধান কর্মাধ্যক্ষ ( নিরাপত্তা ও পর্যবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল জিয়া সফদার নফহবংি২৪.পড়স  কে বলেন, “এসব অবৈধ ভিওআইপি ব্যবসার কারণে বিটিটিবি তথা সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।”

জিয়া জানান, গ্রাহকদের বিদেশে ফোন করা ও বিদেশের ফোন গ্রহণ করার জন্য একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান বিটিটিবি । তিনি গ্রাহকদের বিটিটিবির মাধ্যমে এসব ফোন করার অনুরোধ জানান।  

জিয়া আরও জানান এইসব অবৈধ এক্সচেঞ্জ আবিস্কারের ফলে বিটিটিবির দৈনিক প্রায় দুই কোটি টাকা আয় বেড়েছে।