শায়েস্তাগঞ্জে সাবেক পৌর চেয়ারম্যান আটক
হবিগঞ্জে র্যাব-- ৯ এর সদস্যরা মঙ্গলবার ভোররাতে এক অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক রাজা মিয়াকে আটক করেছে।
চেয়ারম্যানের পারিবারিক সূত্রে একথা জানা গেছে।
সাবেক চেয়ারম্যানের স্ত্রী ও ছেলে জানান, ভোর পৌনে ৫টায় র্যাব-- ৯ এর সদস্যরা আবদুর রাজ্জাক রাজা মিয়ার শায়েস্তাগঞ্জের দক্ষিণবর চরের বাসায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যায়।
তবে দুপুর সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত র্যাব-- ৯ এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও খবরটি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হবিগঞ্জের পুলিশ সুপার এম এ মান্নান পিপিএম নফহবংি২৪.পড়স কে জানান, শায়েস্তাগঞ্জে র্যাবের অভিযান হয়েছে সত্য। তবে কাকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি নিশ্চিত নন।
