নওগাঁয় ১৭ আগস্ট বোমা হামলা মামলার রায়ে ৩ জঙ্গির ফাঁসি
১৭ আগস্ট ধারাবাহিক বোমা হামলার দায়ে নওগাঁয় তিন জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল আদালত-- ২ এর বিচারক আবু আহমদ জমাদার।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এই রায় ঘোষণা করা হয়। রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত তিনজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার আবদুল কাইয়ুম ভদু, বগুড়ার শেরপুরের হাফেজ মো. মিনহাজুল ইসলাম এবং কুষ্টিয়ার কুমারখালির আবু সাঈদ হোসেন। এরা সবাই জামা’আতুল মুজাহিদিন বা জেএমবির সদস্য। এদের মধ্যে আবু সাঈদ হোসেন পলাতক রয়েছেন।
উল্লে¬খ্য গত ১৭ আগস্ট নওগাঁ জজ কোর্ট, বাস স্টেশন, লঞ্চঘাট, নওগাঁ বাজার, ব্রিজের মোড়সহ পৃথক সাতটি স্থানে একের পর এক বোমা হামলা চালানো হয়। মামলার সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে।
