২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে যৌথবাহিনীর অভিযানে ২২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২১৬৬

সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশের চলমান যৌথ অভিযানে গত ২৪ ঘন্টায় সারাদেশ থেকে ২২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ২ হাজার ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ অবৈধ সার ও ডিজেল উদ্ধার করেছে। একই সময়ে সন্ত্রাসী গ্রেপ্তার কার্যক্রমের অধীনে মোট ২৭৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৮২ জন চিহ্নিত সন্ত্রাসী রয়েছে।

অন্যদিকে পুলিশ ও র্যাব সদস্যরা গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি রিভলবার, দুটি পাইপগান, তিনটি বন্দুক, তিনটি পিস্তল, একটি এলজি ও দুটি শাটারগান।     

একই সময়ে মোট ১ হাজার ৮৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন তালিকাভুক্ত অপরাধী, ১ হাজার ২ জন পরোয়ানাভুক্ত আসামী এবং ৮৫৩ জন অন্যান্য মামলার আসামী রয়েছে।