নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা-- মেয়ে নিহত
বেগমগঞ্জ উপজেলার আমিন বাজারে সোমবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মা শামছুন্নাহার (৪৫) ও মেয়ে শারমিন আক্তার (৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহতদের বাড়ি উপজেলার মিয়াপুর গ্রামে।
বেগমগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমিন বাজারে রাস্তা পারাপারের সময় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মা ও মেয়েকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
