১৮ ফেব্র“য়ারির মধ্যে শায়খ, বাংলাভাইসহ জঙ্গিদের ফাঁসি
নিষিদ্ধ ইসলামি জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ জঙ্গিদের ফাঁসি আগামী ১০ থেকে ১৮ ফেব্র“য়ারি মধ্যে কার্যকর করা হবে। জানাচ্ছেন অমিত তালুকদার।
ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় জেএমবি’র এই শীর্ষ নেতাদের ফাঁসির আদেশ বহাল রেখে আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চের রায় রোববার ও সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজি প্রিজন, জেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আদালতগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলেছেন, মৃতুদণ্ড থেকে রেহাই পেতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করা ছাড়া জঙ্গিদের সামনে আর কোন আইনি পথ খোলা নেই। তারা জানিয়েছেন, মৃত্যুদণ্ডাদেশের রায় শোনার ৭ দিনের মধ্যে জঙ্গিরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। এ আবেদন না করলে অথবা আবেদন করার পর রাষ্ট্রপতি না-মঞ্জুর করলে, রায় শোনার ২১ থেকে ২৮ দিনের মধ্যে জঙ্গিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সে হিসেবে আগামী ১৮ ফেব্র“য়ারির মধ্যে বিচারক হত্যায় দণ্ডিত সাত জঙ্গির ফাঁসি কার্যকর হওয়ার কথা।
এ বিষয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও সাবেক বিচারপতি আবদুল মালেক নফহবংি২৪.পড়স-কে বলেছেন, এসব জঙ্গি আইনের প্রক্রিয়া বিশ্বাস করেন না এবং সে কথা আদালতকে স্পষ্ট জানিয়েও দিয়েছেন। আপিল বিভাগ তাদের আপিল খারিজ করে দেয়ায় আদালতের মাধ্যমে কোন প্রতিকার চাওয়ার সুযোগ তারা পাচ্ছেন না। এখন সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী রাষ্ট্রপতি বা সরকারের কাছে জীবন ভিক্ষা চেয়ে আবেদন করতে পারেন তারা।
আবদুল মালেক আরো জানিয়েছেন, সুপ্রিমকোর্ট মুত্যুদণ্ড বহাল রাখার পর রাষ্ট্রপতি ক্ষমা করেছেন-- এমন নজির বিরল। তাই জঙ্গিরা আবেদন করলেও তা মঞ্জুর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
সিনিয়র এই আইনজীবীর মতে, রায় সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছার পর সরকার জঙ্গিদের ফাঁসি কার্যকরের জন্য সময় নির্ধারণ করবে এবং সেই তারিখে তাদের ফাঁসি কার্যকর করা হবে।
ফৌজদারি আইনের আরেক বিশেষজ্ঞ আনিসুল হক নফহবংি২৪.পড়স-কে জানিয়েছেন, সুপ্রিমকোর্টের রায় কারাগার ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পৌঁছানোর সঙ্গে--সঙ্গে কারাবিধি অনুযায়ী জঙ্গিদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। কারা কর্তৃপক্ষ তাদেরকে ফাঁসির রায় শোনানোর ৭ দিনের মধ্যে তারা চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবেন।
তিনি আরো জানিয়েছেন, জঙ্গিরা রায়ের সংবাদ জানার ২১তম দিন থেকে তাদের ফাঁসিতে ঝোলানোর আনুষ্ঠানিকতা শুরু হবে। আর ২৮তম দিবসের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করতে হবে। অ্যাডভোকেট আনিসুল হক যোগ করেছেন, বিচারক হত্যা মামলায় আপিল বিভাগ জেএমবি’র সাত জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় কারাবিধির ৯৯১ বিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া ছাড়া তাদের আর কোন সুযোগ নেই।
প্রসঙ্গত: ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবি’র আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, মজলিশে সুরা’র সদস্য আবদুল আউয়াল, বোমা হামলাকারী ইফতেখার আল মামুন, খালেদ সাইফুল্লাহ ও আসাদুল ইসলাম আরিফকে (পলাতক) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় প্রদান করেন।
২০০৬ সালের ৩১ আগষ্ট হাইকোর্ট ফাঁসির আদেশটি বহাল রাখে।
গ্রেপ্তারের পর জঙ্গিরা তাগুতি (জাগতিক) আদালতে বিচার চাইবেন না বলে দম্ভোক্তি করলেও গত ২১ সেপ্টেম্বর ঝালকাঠির আদালত তাদের মৃত্যুদণ্ড দেওয়ায় তারা একে একে সবাই সুপ্রিমকোর্টে আপিল দায়ের করেন।
প্রধান বিচারাপতির নেতৃত্বে আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ ২৮ নভেম্বর তাদের আপিল খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখে।
আপিল বিভাগের রায়ের ৫৪ দিন পর সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের স্বাক্ষরিত রায় সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো শুরু হয়। এ বিষয়ে সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. মাফিজুর রহমান নফহবংি২৪.পড়স-কে বলেছেন, রোববার থেকে তারা রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজি প্রিজন, ডিআইজি প্রিজন, কেন্দ্রীয় কারাগারের সুপার ও সংশ্লিষ্ট আদালতে পাঠাতে শুরু করেছেন। আজ এ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা।
