২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ লাখ টাকায় গুলশানে বাড়ি!

২০০২ সালে বিএনপি--জামায়াত জোট সরকারের সময়ে আনা একটি সংশোধনীর বলে আইনের মধ্য থেকেই ঘোষণা করা সম্ভব যে, গুলশানের একটি তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট পাঁচ লাখ টাকায় কেনা বা বিক্রি হয়েছে। দেশের আইন কীভাবে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের রক্ষা করছে তার একটি বর্ণনা দিচ্ছেন খালেদ মুহিউদ্দীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 05:25 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

খালেদ মুহিউদ্দীন

দুর্নীতির বিপক্ষে জোর গলায় কথা বললেও গত দুই সরকারই করখেলাপি ও কালো টাকার মালিকদের রক্ষায় আইন ও বিধি প্রণয়ন করেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক আয়কর কর্মকর্তাদের সহযোগিতায় নফহবংি২৪.পড়স এর অনুসন্ধানে এরকম অন্তত চারটি আইন ও বিধি চিহ্নিত করা গেছে।

এসব আইন প্রণয়নে রাজনৈতিক নেতারা ছাড়াও শীর্ষপর্যায়ের আমলা এবং সরকারের আইন উপদেষ্টারা জড়িত বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।

সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে ২০০২ সালে একটি সংশোধনী আনা হয়। বিএনপি--জামায়াত জোট সরকারের সময়কার ওই সংশোধনীর বলে আইনের মধ্য থেকেই ঘোষণা করা সম্ভব যে, গুলশানের একটি তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট পাঁচ লাখ টাকায় কেনা বা বিক্রি হয়েছে।

আয়কর ও সম্পদের রেকর্ড পরীক্ষা করতে গিয়ে সম্পত্তির দামের এরকম ঘোষণা প্রায়ই পাওয়া যায় বলে কয়েকজন আয়কর পরিদর্শক নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন।

বাজার মূল্য অনুসন্ধানে দেখা গেছে, চলতি বছরের ১৯ জানুয়ারি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন তালিকায় গুলশানের একটি দুই হাজার ২৫০ বর্গফুটের ফ্ল্যাটের বিক্রয়মূল্য দাবি করা হয়েছে এক কোটি ১০ লাখ টাকা।

নিবন্ধন পরিদপ্তরের নিবন্ধন আইন ১৯০৮ (অপঃ ঘড়. ঢঠও ড়ভ ১৯০৮) এর অধীনে সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ আইন সংশোধন করা হয় ২০০২ সালের ১ জুলাই। ওই আইনের সংশোধিত বিধি ৩ এর উপ-বিধি (৪) অনুসারে “ব্যক্তি মালিকানাধীন ভূমির উপরস্থ স্থাপনা, ইমারত, ফ্ল্যাট বা এপার্টমেন্ট হস্তান্তরের ক্ষেত্রে রেজিস্ট্রিতব্য দলিলে হস্তান্তরকারীর স্ব-নির্ধারণী মূল্যই বাজার মূল্য হিসাবে বিবেচিত হইবে এবং তৎসমর্থনে কোন প্রমাণ দাখিলের প্রয়োজন হইবে না।”

দুর্নীতিবাজদের বর্ম সুরক্ষার ধারাবাহিকতায় নিবন্ধন আইন সংশোধন ছিল পরের ধাপ। এর আগে ১৯৯৯ সালে আয়কর বিধিমালায় তিনটি বিধি সংযুক্ত হয়। সংযোজিত বিধি ১৯বি, ১৯বিবি এবং ১৯ বিবিবি ধারা বলে ফ্ল্যাট ক্রয়, ভূমি সম্পত্তিতে  বিনিয়োগ এবং গাড়ি কেনার অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না।

অনুসন্ধানে দেখা গেছে, গৃহসম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে ১৯বি, ভুমিসম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে ১৯বিবি এবং গাড়িতে বিনিয়োগের ক্ষেত্রে ১৯বিবিবি ধারা প্রণয়নের আগে অর্থের উৎস সম্পর্কে ক্রেতাকে আয়কর কর্তৃপক্ষের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হতো। 

শীর্ষপর্যায়ে কর্মরত একজন আয়কর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ১৯৯৯ সালে এ ধারা তিনটি সংযোজনের আগে বাড়ি, গাড়ি বা জমি কেনার অর্থের ঊৎস যে প্রতিবছরের দেওয়া আয়করের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা ঘোষণা দিয়ে জানাতে হতো। আয়করের সঙ্গে সম্পত্তির দাম সামঞ্জস্যপূর্ণ না হলে অঘোষিত টাকার উপর শতকরা ২৫ ভাগ পর্যন্ত কর দেওয়ার বিধান ছিল। এর ফলে দুর্নীতি বা সন্ত্রাসের অর্থ ফ্ল্যাট বা জমিতে বিনিয়োগ করা যেত না।

১৯বি, ১৯বিবি এবং ১৯বিবিবি ধারাবলে বর্গমিটার প্রতি ৩০০ টাকা কর দিলে ফ্ল্যাট, জমি বা গাড়ি কেনার ক্ষেত্রে ঊৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না।

নির্ধারিত ওই কর অনুসারে গুলশান ও ধানমণ্ডিতে একটি তিন হাজার বর্গফুট অর্থাৎ ২৫০ বর্গমিটার ফ্ল্যাটের জন্য কর দিতে হবে এক লাখ ২৫ হাজার টাকা। ১৯৯৯ সালের ওই তিন ধারা সংযোজিত না হলে অবৈধ উৎসে পাওয়া অর্থে সমমানের ফ্ল্যাট (দেড় কোটি টাকা দাম হিসেবে) কিনতে হলে ৩৭ লাখ ৫০ হাজার টাকা কর দিতে হতো।

জমি কেনার ক্ষেত্রে কোনো প্রশ্ন না করার শর্তে প্রদেয় এ কর নির্ধারণ করা হয়েছে সাড়ে সাত শতাংশ এবং গাড়ির ক্ষেত্রে তা ১০ থেকে ১৫ শতাংশ।