২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর জুরাইনে গৃহবধু খুন

রাজধানীর শ্যামপুর থানার জুরাইন এলাকায় সোমবার সকালে মারুফা আক্তার নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকেই স্বামী মোহাম্মদ হানিফ পলাতক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 03:38 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে তারা মারুফাকে জুরাইনের কমিশনার গলির ৯৪২, কুসুমবাগের বাসায় মৃত অবস্থায় দেখতে পায়। পরে লাশ মিটফোর্ড মর্গে পাঠায়।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, “স্বামী হানিফ দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন এবং পরকীয়া প্রেমের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।”