পাঁচ যুগ্ম সচিবকে ওএসডি
পাঁচ যুগ্ম সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ওএসডি হওয়া যুগ্ম সচিবরা হলেন- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লোকমান হাকিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মোহা. নুরুজ্জামান খান, বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক এম গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক রনজিত কুমার বড়–য়া এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য ডা. রানা বেগম।
এছাড়া সেনা কল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরিতে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত নৌ-বাহিনীর কর্মকর্তা কমান্ডার আব্দুর রাজ্জাকের প্রেষণাদেশ বাতিল করা হয়েছে।
রোববর সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক পৃথক আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়।
সেনা কল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরির নির্বাহী পরিচালক হিসেবে নৌ-বাহিনীর কর্মকর্তা কমান্ডার হারুন অর রশীদকে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
