২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সড়ক দুর্র্ঘটনায় ২ বোন নিহত

রাজধানীর মিরপুরে রোববার দুপুরে দ্রুতগামী একটি ম্যাক্সির নিচে চাপা পড়ে পাঁচ ও সাত বছর বয়সী দুটি মেয়ে ঘটনাস্থলেই মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

তারা হচ্ছে রিকশা চালক মাহবুবুর রহমানের মেয়ে তনিমা ও তার চাচা রিকশা চালক মোহাম্মদ মাসুমের মেয়ে ফারজানা আক্তার। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে টঙ্গী--আব্দুল্লাহপুর সড়কে মিরপুর বেড়িবাঁধের কাছের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ম্যাক্সি চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। দুর্ঘটনার পর ম্যাক্সিটি দ্রুত পালিয়ে যায়।

শাহ আলি থানা পুলিশ জানায়, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।