পদত্যাগ করে বাসায় ফেরেননি এম এ আজিজ
ছুটিতে থাকা প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ রোববার বিকেলে পদত্যাগের পর বঙ্গভবন থেকে বেরিয়ে বাসায় ফেরেননি। সংশোধিত
জানা গেছে, পদত্যাগ করার আগে এম এ আজিজকে কাকরাইলের জাজেস কমপ্লেক্স (বিচারকদের বাসভবন) থেকে সামনে-- পেছনে পুলিশের গাড়ি পাহারায় বঙ্গভবনে যান। পদত্যাগ করে বিকেল পাঁচটার পরে একইভাবে পুলিশ পাহায় বাসার দিকে রওনা দেন তিনি। এসময় সংবাদকর্মীদের বেশ কিছু গাড়ি তার পিছু নেয়।
কাকরাইল মোড়ে এসে এম এ আজিজ এর গাড়িটিকে আর দেখতে পাননি সাংবাদিকরা। বাসা পর্যন্ত গিয়ে এবং ঘন্টাখানেক সেখানে অপেক্ষা করেও আজিজের হদিস পাননি সাংবাদিকেরা।
