নেত্রীকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন রুবি
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসার পথে রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দিনাজপুর জেলা মহিলা লীগের আহ্বায়ক নার্গিস আক্তার রুবি। খবর পেয়ে শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
হাসিনা নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রুবি রোববার ভোরে সাভারের আমিনবাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফেরার পথে শেখ হাসিনা শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতালে গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হককে দেখতে যান।
