২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যৌথবাহিনীর অভিযানে বিএনপির ২ নেতা গ্রেপ্তার

বিএনপি নেতা শাহ মোহম্মদ বখতিয়ার এবং হেমায়েত উদ্দিনকে জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রাম থেকে যৌথবাহিনী শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 12:20 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

শাহ মোহম্মদ বখতিয়ার আগৈলঝাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং হেমায়েত উদ্দিন উপজেলা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

এলাকাবাসী জানায়, ২০০৩ সালের ৩ অক্টোবর স্থানীয় বিএনপি সাংসদ জহির উদ্দিন স্বপনের উপস্থিতিতে বখতিয়ার এবং হেমায়েত গ্রুপ পুলিশের সামনে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিল।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী হাওলাদার বলেন, আমি এখানে নতুন এসেছি। তাই দুই নেতার ব্যাপারে কোন তথ্য জানিনা। পরে তাদের থানায় আনা হলে বিষয়টি জানতে পারবো।