২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 'চরমপন্থি' নেতা নিহত

জেলার আলমডাঙ্গা উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন দিলু নামে কথিত এক চরমপন্থি নেতা নিহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 11:06 AM

Updated : 26 Apr 2022, 01:58 PM

আলমডাঙ্গার বন্ডবিল গ্রামে রোববার ভোর পাঁচটায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দেলোয়ার হোসেন দিলু (৪০) কুষ্টিয়া জেলার ইবি থানার রাধানগর গ্রামের নবীছদ্দিনের ছেলে। র্যাব ও পুলিশ কর্তৃপক্ষ তাকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে দাবি করেছে।

র্যাব-৬ ও পুলিশ দাবি করে, একদল চরমপন্থি আলমডাঙ্গার বন্ডবিল গ্রামের মাঠে বৈঠক করছে এ খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি চালালে র্যাবও পাল্টা গুলি ছোঁেড়। উভয়পক্ষের বন্দুকযুদ্ধের সময় র্যাবের গুলিতে নিহত হয় দিলু।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

দিলুর বিরূদ্ধে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন থানায় অনেকগুলো মামলা রয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ।