২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৫টি দোকান পুড়ে ছাই

চট্টগ্রাম--রাঙ্গামাটি সড়কে বালুচরা বাজারে শনিবার সন্ধ্যায় আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 10:27 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

দমকল বাহিনী সূত্র বলেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচরা বাজার এলাকায় আগুন লাগার পর ব্যস্ততম সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

বালুচরা এলাকার অধিবাসী গিয়াস মাহমুদ শিমু জানান, একটি লেপ তোষকের দোকানে সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুন ধরার পর দ্রুত তা আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকান পুড়ে যায়।

দমকল বাহিনীর গাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় সবকটি দোকান পুড়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

দমকল সূত্র অবশ্য জানায়, খবর পেয়ে দ্রুত তারা রওনা হলেও মাঝপথে গাড়ি বিকল হওয়ায় দ্বিতীয় আরেকটি গাড়ি পাঠানো হয়।