বিউটেনিসের নৈশভোজে শীর্ষ রাজনীতিকরা
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস শনিবার সন্ধ্যায় তার বাড়িতে রাজনীতিবিদ, কুটনীতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন।
এতে প্রধান দুই রাজনৈতিক জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও বেশ কয়েকজন কুটনৈতিক, ব্যবসায়ী সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং পত্রিকার সম্পাদকরা যোগ দেন।
নৈশভোজে অংশ নেওয়া এক কুটনৈতিক নফহবংি২৪.পড়স কে বলেন, “এটি বিশেষ কোনো নৈশভোজ নয়। কোনো বিশেষ ইস্যু কিংবা কোনো ব্যক্তির জন্য এটা আয়োজন করা হয়নি।”
আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, কাজী জাফর উল্লাহ এবং বিএনপি নেতা আব্দুল মান্নান ভূইয়া, সাইফুর রহমান, এম মোর্শেদ খান, খন্দকার মোশারফ হোসেন, জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেইন, সিপিডির নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, পাকিস্তানের হাই কমিশনার আলমগীর বাসার খান বাবর নৈ ভোজে অংশ নেন।
