২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে র্যাবের কাছ থেকে ওয়ার্ড কমিশনারকে ছিনতাই

বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কমিশনার মো. জয়নাল আবেদীনকে (৩৮) শনিবার বিকালে র্যাব হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে বস্তিবাসীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 06:43 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

র্যাব-৮ এর মেজর জামিল ফোনে নফহবংি২৪.পড়সকে জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ৮/১০ জন র্যাব সদস্য সাদা পোশাকে বালুরমাঠ বস্তিতে জয়নালকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। তাকে আটকের পর র্যাব সদস্যরা চলে আসার পথে বস্তিবাসীরা হামলা চালিয়ে জয়নাল কমিশনারকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর র্যাব--৮ এর কার্যালয় থেকে দুই শতাধিক র্যাব সদস্য এসে পুরো বস্তি ঘিরে ফেলে তল্লাশি চালালেও জয়নালকে পাওয়া যায়নি।

মেজর জামিল জানিয়েছেন, তল্লাশির সময় ২৫/৩০ জন বস্তিবাসীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জয়নালের বিরুদ্ধে র্যাবের কাছে একাধিক অভিযোগ আছে বলেও তিনি জানান।