২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ

বন্দর চ্যানেলের গুপ্তাখাল বাঁকে শনিবার দুপুরে দু’টি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 04:33 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বন্দর সূত্র জানায়, ন্যাপথাবাহী জাহাজ কাদেরিয়া --২ ও পামওয়েলবাহী জাহাজ ভিক্টোরিয়া প্রিমা বন্দর চ্যানেলের গুপ্তাখাল বাঁকে পাশ কাটানোর সময় দুই জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনার পর কাদেরিয়া--২ কে বন্দরের ভেতরে এবং ভিক্টোরিয়া প্রিমাকে বহির্নোঙরে নিয়ে যাওয়া হয়।

বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ নফহবংি২৪.পড়স কে জানান, দুই জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য কর্তৃপক্ষ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বন্দরের হারবাল মাস্টার ক্যাপ্টেন জাফর উল্লাহকে আহ্বায়ক ও ডেপুটি ট্রাফিক ম্যানেজার ( অপারেশন) গোলাম সরওয়ারকে সদস্য করে গঠিত এই তদন্ত কমিটিকে ৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সূত্র জানায়, এ দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচল বিঘিœত হয় নি।