২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নয়টি বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি বন্ধ থাকায় ভয়াবহ বিদ্যুৎ সংকট

চট্টগ্রামের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ৯ টি ইউনিটের মধ্যে ৬ টিতে উৎপাদন বন্ধ থাকার কারণে এখন গড়ে ১৪ ঘণ্টাই চট্টগ্রাম থাকে বিদ্যুৎবিহীন। বিস্তারিত জানাচ্ছেন ফারুক ইকবাল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 04:20 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

পিডিবি সূত্র জানায়  ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের সব কটি দিনে বন্ধ থাকে। রাতে চলে মাত্র একটি।

এছাড়া ৪২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের ( ২১০ মেগাওয়াট করে প্রতিটি) মধ্যে একটি বন্ধ রয়েছে। অপর একটি ইউনিটে যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন করে মাত্র ৯০ মেগাওয়াট।

তাছাড়া সূত্র জানায়, ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন  শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রটি ওভারহোলিং কাজের জন্য গত দু’মাস ধরে বন্ধ রয়েছে।

পাশাপাশি শিকলবাহা বার্জ মাউন্টেডে কেবল থেকে রাতে মাত্র ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

পিডিবি সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির স্তর আশংকাজনকভাবে হ্রাস পেয়েছে। যেখানে শীতকালীন এ সময়ে হ্রদের পানির স্তর ৯৯ দশমিক ৪০ এম এস এল (সবধহং ংবধ ষবাবষ) থাকার কথা সেখানে এখন পানির স্তর ৮০ দশমিক ২০ এম এস এল। ফলে দেশের একমাত্র এই জলবিদ্যুৎ কেন্দ্রটি তার উৎপাদন ক্ষমতা কাজে লাগাতে পারছে না।

সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানির স্তর ৭৮ দশমিক ০৯ এম এস এল-- এ নেমে গেলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন একেবারে বন্ধ হয়ে যাবে।

চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে পিডিবির প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম শনিবার  নফহবংি২৪.পড়স  কে বলেন, অনেকগুলো ইউনিট বন্ধ থাকায় বিদ্যুতের জন্য চট্টগ্রাম এখন ঢাকা তথা জাতীয় গ্রীড লাইনের উপর অনেকখানি নির্ভরশীল হয়ে পড়েছে।

তিনি জানান, প্রতিদিন চট্টগ্রামে জাতীয় গ্রিড লাইন থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও শনিবার পাওয়া গেছে ১০০ মেগাওয়াট। আর চট্টগ্রামের বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে দিনের বেলায় বিদ্যুৎ মিলছে ৯০ মেগাওয়াট। রাতের বেলায় কাপ্তাই কেন্দ্রের একটি ইউনিট ও শিকলবাহা বার্জ মাউন্টেড থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ১০ মেগাওয়াট করে মোট ২০ মেগাওয়াট।

প্রধান প্রকৌশলী বলেন, বর্তমানে চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রতিদিন কমপক্ষে ৪৭০ মেগাওয়াট। কিন্তু পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় দিনে প্রতিদিন লোডশেডিং দিতে হচ্ছে ২০০ থেকে ২৫০ মেগাওয়াট পর্যন্ত। যে কারণে দিনের বেশির ভাগ সময়ই চাহিদা অনুযায়ী বাসাবাড়ি, কল-কারখানা এবং দোকানপাটে বিদ্যুৎ সরবরাহ দেয়া যাচ্ছে না।

তিনি জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় কাপ্তাই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন দিনে বন্ধ রাখতে হচ্ছে। বৃষ্টি না হলে এই কেন্দ্রের ইউনিট গুলো পুরোমাত্রায় উৎপাদনে যেতে পারবে না।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ৬০ মেগাওয়াট ক্ষমতার শিকলবাহা কেন্দ্রের ওভারহোলিং এর কাজ শেষ হতে মার্চ মাস কেটে যাবে। এ অবস্থায় শিগগিরই চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির সম্ভাবনা কম।