৩০ জানুয়ারি আশুরা
শনিবার সন্ধ্যায় মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৩০ জানুয়ারি মঙ্গলবার পবিত্র আশুরা পালন করা হবে।
মহররম আরবি বছরের প্রথম মাস হওয়ায় রোববার থেকে শুরু হচ্ছে আরবি নববর্ষ-হিজরি ১৪২৮ সাল।
শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্ম উপদেষ্টা এ এস এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ধর্ম সচিব মুহম্মদ আতাউর রহমান, তথ্য সচিব কামাল উদ্দিন আহমেদ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
