চাঁদপুরে বোমা বিস্ফোরণে এক শিশু আহত
চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় যক্ষ্মা হাসপাতাল সংলগ্ন একটি পুকুর থেকে বল ভেবে তোলা বোমার বিস্ফোরণে শনিবার এক শিশু গুরুতর আহত হয়েছে।
শিশুটির নাম জহির ভুঁইয়া (১১)। বাসা মিশন রোড এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে জহির বন্ধুদের নিয়ে যক্ষ্মা হাসপাতাল সংলগ্ন একটি পুকুরের পাশে খেলছিল। এ সময় পুকুরে বলের মতো একটি বস্তু ভাসতে দেখে সে তুলতে যায়। বস্তুটি হাতে নেয়া মাত্র বিস্ফোরিত হলে গুরুতর আহত হয় জহির।
এ ব্যাপারে চাঁদপুর সদর থানার টিএসআই সহিদ বলেন, “আমরা বিষয়টি দেখছি।”
