২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ আসাদ দিবস শনিবার

শনিবার শহীদ আসাদ দিবস। ৩৪ বছর আগে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে নিহত হন আসাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 12:33 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

১৯৬৯ সালের এই দিনে আইয়ুববিরোধী গণআন্দোলনে রাজপথে প্রাণ দেন আসাদ।

এই দিন থেকেই শুরু হয় উনসত্তরের গণঅভ্যুথান। পতন ঘটে স্বৈরশাসক আইয়ুব খানের।

শহীদ আসাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তখন মোহম্মদপুরে নির্মিত হয় স্মৃতি তোরণ ‘আসাদ গেট’। কবি শামসুর রাহমান তাৎক্ষণিকভাবে লিখে ফেলেন তার কালজয়ী কবিতা আসাদের শার্ট।

দিবসটি উপলক্ষে শহীদ আসাদ পরিষদ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে শহীদ আসাদ স্মৃতিফলকে পুস্পার্ঘ্য অর্পণ, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল ও মহিলা কলেজ এবং শহীদ আসাদ কলেজ ছাড়াও তোপখানায় শহীদ আসাদ মিলনায়তনে আলোচনা সভা ইত্যাদি।

এছাড়া, দিবসটি উপলক্ষে সমাজকল্যাণমূলক সংগঠন ‘সেবা’ কাঁঠালবাগানে দুঃস্থ ও গরিব রোগিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের উদ্যোগ নিয়েছে।

শহীদ আসাদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আলাদা আলাদা বাণী দিয়েছেন।