রাজধানীতে তিনটি লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগ থানার মান্ডা থেকে বৃহস্পতিবার রাতে তুলি বেগম (১০) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের কাছে বৃহস্পতিবার সকালে ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ এবং রাতে একই স্থানে ৩০ বছর বয়সী অজ্ঞাত অপর এক ব্যক্তির ট্রেনের চাকায় কাটা লাশ পাওয়া যায়।
মান্ডায় নিহত তুলি বেগমের বাবা রিক্সাচালক এবং মা গৃহিনী।
সবুজবাগ থানা পুলিশ জানায়, তাদের মান্ডার বাড়ি থেকে সকাল নয়টার দিকে ওড়নায় পেচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তার মৃত্যুর কারণ উদঘাটন করতে পারেনি।
জেনারেল রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের কাছে সকাল নয়টার দিকে অজ্ঞাত এক বৃদ্ধ এবং রাত ১০ টার দিকে অজ্ঞাত পরিচয় অপর এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।
