২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী চেম্বারে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্র্বাচিত

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০০৭--২০০৯ দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও একজন ছাড়া পরিচালকদের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একটি পরিচালক পদে কেউ মনোনয়ন জমা দেননি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 10:50 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনেও প্রতিদ্বন্দ্বী পদগুলোতে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা নির্বাচিত হন।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. হাসেন আলী । এছাড়া ট্রেড গ্র“প থেকে খন্দকার মাইনুল ইসলাম ও টাউন এসোসিয়েশন থেকে মো. ফজলুর রহমান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

চেম্বারের পরিচালনা পরিষদের পরিচালক পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। শেষদিন পর্যন্ত ১৮টি পরিচালক পদের বিপরীতে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। পরিচালকদের একটি পদে কোন প্রার্থীই মনোনয়ন পত্র জমা দেয়নি।