পতেঙ্গা থেকে ১, ২৩৪ ক্যান টাইগার বিয়ার উদ্ধার
চট্টগ্রাম র্যাব-- ৭ এর একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ২৩৪ ক্যান টাইগার বিয়ার উদ্ধার করেছে।
এ ব্যাপারে র্যাব--৭ এর স্টাফ অফিসার এএসপি এমএম জাহাঙ্গীর আলম জানান, বিপুল পরিমাণ মাদক পাচারের খবর পেয়ে তারা সমুদ্র সৈকতের ১৫ নম্বর গেটে অভিযান চালান। ওখানে পরিত্যক্ত অবস্থায় এ ক্যানগুলো পাওয়া যায়।
