২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে প্রশিকার ২১ জন গ্রেপ্তার

মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে পুলিশ বেসরকারি সংস্থা প্রশিকার ২১জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে জেলার বিভিন্ন উপজেলার প্রশিকা অফিস ও বাসায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 02:29 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারাপদ শিকদার জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পাঁচজন, সাটুরিয়ার তিনজন, দৌলতপুরের চারজন, সিঙ্গাইরের একজন, হরিরামপুরের তিনজন, শিবালয়ের তিনজন এবং বেলিশ্বরের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।