২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার রইচপুরে ১২ টি শক্তিশালী বোমা উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে র‌্যাব সদস্যরা মঙ্গলবার অভিযান চালিয়ে ১২ টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 05:42 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব - ৬ এর মেজর কাউছারের নেতৃত্বে একটি বিশেষ দল রইচপুর গ্রামের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে খড়ের গাদা থেকে ১২ টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করে।

বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।