গাজীপুর র্যাবের হাতে ভুয়া মেজর গ্রেপ্তার
শিল্প প্রতিষ্ঠান গিভেন্সি গ্র“পের পরিচালক ও অবসরপ্রাপ্ত মেজর পরিচয়ে গাজীপুর প্রশাসনে দীর্ঘদিন যাবৎ প্রভাব খাটিয়ে আসছিলেন সৈয়দ মো. নাইমুল আহসান (৩৭) নামে এক ব্যক্তি।
বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ১১ এর মেজর মাকসুদুল বারীর হাতে ধরা পড়েন ভুয়া এই মেজর।
গাজীপুর প্রশাসনে পরিচিত মুখ নাইমুল গ্রেফতার হওয়ার ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাইমুলের বাড়ি মাগুরা জেলা সদরের আলোকদিয়া গ্রামে। তার বাবার নাম মো. মুকুল মিয়া।
র্যাব সূত্রে জানা গেছে, নাইমুল দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠান, প্রতিরক্ষা বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। গাজীপুর জেলা ও পুলিশ প্রশাসনে ছিল তার অবাধ যাতায়াত।
র্যাব - ১১ এর মেজর মাকসুদ জনান, বেশ কিছুদিন আগে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে নাইমুলের সঙ্গে তার পরচয় হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজ উদ্দিন নাইমুলকে অবসরপ্রাপ্ত মেজর হিসেবে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় নাইমুল নিজেকে বিএমএ এর ১১ নং লং কোর্সের এবং বিএ ৫০১০ পরিচয়ধারী বলে জানান।
মাকসুদ জানান, কিন্তু গিভেন্সি গ্র“পের একটি মামলার সূত্র ধরে নাইমুলের প্রতারণা ফাঁস হয়ে যায়। বুধবার বেলা ২টার দিকে গাজীপুরের হোতাপাড়া এলাকার গিভেন্সি গ্র“পের মাসুমা টেক্সটাইল থেকে র্যাব সদস্যরা নাইমুলকে গ্রেফতার করে।
এ ঘটনায় পর গিভেন্সি গ্র“পের ব্যবস্থাপক (প্রশাসন) আ. খালেক জানান, ওই প্রতিষ্ঠানে সৈয়দ মো. নাইমুল আহসান নামে কোনো পরিচালক নেই।
