২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে হারাতে চায় প্যারাগুয়ে

বিশ্বকাপ আসরে ১০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ জয় করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন প্যারাগুয়ের স্ট্রাইকার রক সান্তা ক্রুজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 12:17 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

অস্ট্রেলিয়ায় চলা প্রশিক্ষণ শিবির থেকে প্যারাগুয়ের তারকা স্ট্রাইকার ক্রুজ এই প্রত্যয় ব্যক্ত করেন।

বার্য়ান মিউনিখের স্ট্রইকার ক্রুজ ডান হাঁটুর অস্ত্রোপচার করার কারণে বুন্দাসলিগায় এই মৌসুমের বেশির ভাগ ম্যাচ খেলতে পারেননি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

এদিকে পর্তুগালের অপর খেলোয়াড় জুলিও সিজার ক্যাসেরেস, ডেনিস ক্যানিজা ও মিডফিল্ডার কার্লোস প্যারেডেস সুস্থ হয়ে উঠেছেন বলে জানান দলের ডাক্তার অসওয়ান্ডো প্যাংরাজিও।

বিশ্বকাপের ‘বি’ গ্রুপ পর্বের ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগো, সুইডেন ও ইংল্যান্ডের মুখোমুখি হবে প্যারাগুয়ে।