২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীদের হাতে আইনজীবীসহ নিহত ২

রাজধানীতে ছিনতাইকারীদের হাতে পৃথক ঘটনায় শনিবার সকালে একজন অ্যাডভোকেট এবং এক টেক্সিক্যাব চালক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এছাড়া ডেমরায় এক শিশু পানির ট্যাংকিতে পড়ে যায়।

নিহত অ্যাডভোকেট এমদাদুল হক তালুকদার ওরফে কাঞ্চনের (৪৫) বাড়ি পিরোজপুর জেলায়। তার বাবার নাম মো. হোসেন তালুকদার। ধানম-ি থানার ৩৪৪/২ সোনারগাঁও রোড, হাতিরপুলের বাসিন্দা অ্যাড. কাঞ্চন একজন আয়কর আইনজীবী এবং সাবেক যুগ্মসচিব হারুন--অর--রশিদের ভাই।

পুলিশ জানায়, অ্যাড. কাঞ্চনকে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে পড়ে থাকতে দেখে পুলিশ তার ভাই হারুন--অর--রশিদকে খবর দিলে তিনি অ্যাড. কাঞ্চনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, নিহতের শরীরে বেশকিছু ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় কাঞ্চন বাসা থেকে বেরিয়ে যান এবং আর ফিরে আসেননি।

নিহতের ভাই হারুন--অর--রশিদ বাদি হয়ে এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে সাভার ও আশুলিয়ার মধ্যবর্তী সড়কে ছিনতাইকারীরা কামরুল খান (৩৫) নামের একজন ট্যাক্সিক্যাব চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

এ ঘটনায় পুলিশ উত্তরা থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে চারজনকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সুজন ওরফে সাগর (৩০), সোহেল ওরফে শহীদ (২৩), রিয়াজ (২৫) এবং মাহবুব। এদের কাছ থেকে পুলিশ একটি বন্দুক ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে।

এদিকে ডেমরা থানার ৬২, শনির আখরার বাসার পানির ট্যাঙ্কিতে শনিবার দুপুর সোয়া ১টার দিকে শফিকুল ইসলামের মেয়ে সাথি (৫) পড়ে যায়।