২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র শূরা সদস্য খালেদ সাইফুল্লাহ ঢাকায় এবং সালাউদ্দিন চট্টগ্রামে গ্রেফতার

র্যাব সদস্যরা ঢাকা এবং চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র পলাতক দুইজন মজলিশ-ই-শূরা সদস্যকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 03:46 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

র্যাব ঢাকার ডেমরা থেকে বুধবার ভোরে শূরা সদস্য খালেদ সাইফুল¬াহ, তার স্ত্রী, তিন কন্যা ও এক ভাইকে এবং চট্টগ্রাম থেকে মঙ্গলবার সন্ধ্যায় শূরা সদস্য সালাউদ্দিনসহ ছয়জনকে গ্রেফতার করে।

১৭ আগস্ট দেশব্যাপী বোমা হমালার ঘটনার পর থেকে তারা পলাতক ছিল।

এ গ্রেফতারের মধ্য দিয়ে চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র মজলিস-ই-শূরার সাতজনকেই গ্রেফতার সম্ভব হলো।

র্যাব সদস্যরা আশা করছেন, শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতারের ফলে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়বে।