২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জমি জমা নিয়ে সংঘর্ষে আহত ৫, ভাঙচুর, লুটপাট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউপির রহমত গ্রামে শনিবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

আহতদের মধ্যে তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-খোকা (৪০), হাসান আলী (৪৫) এবং হাসনা (৪৫)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে দুই চাচাত ভাই সেতু ও আফতাবের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্যে সালিশী বৈঠক হয়। এদের মধ্যে একজন সালিশের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করলে কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরে রাত সাড়ে ৯টার দিকে মোহসিন চেয়ারম্যান সমর্থিত সেতু এবং রবু মেম্বার সমর্থিত আফতাব গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে দু’গ্রুপ প্রায় ৩৫/৪০টি বোমার বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষ চলাকালে একটি বাড়িসহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর হয় ও চারটি দোকানে লুটপাট হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনও মামলা হয়নি।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে।