২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার পাকশীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

পাবনার পাকশীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

গুরুতর আহত অপর বন্ধুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী উপজেলার পতিরাজপুর গ্রামের তিন বন্ধু মামুন, আজিজুল ও রশিদ মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিল। পাকশী রূপপুর নতুনহাট মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন ও আজিজুলের মৃত্যু হয়।

ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।